1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাফা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সাফা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে সাফা ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের নতুনহাট এলাকার একটি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। “গাছ লাগান, পরিবেশ বাঁচান—ভবিষ্যৎ রক্ষা করুন” এবং “একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের দেশ” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সাফা ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।”আয়োজকরা জানান, পরিবেশ বিপর্যয় রোধ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাফা ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের কর্মসূচির আওতায় স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাফা ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। চারা বিতরণ শেষে পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি