
মোঃ জহির খান,বিশেষ প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ নুর আহাম্মদ মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দুই নেতা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। পাশাপাশি ছাগলনাইয়া উপজেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃদ্বয় দলীয় কার্যক্রমকে গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও অভিজ্ঞ দুই নেতার এ সাক্ষাৎ ছিল সৌহার্দ্যপূর্ণ ও নিয়মিত রাজনৈতিক মতবিনিময়ের অংশ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন
© All rights reserved © 2023
Leave a Reply