
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, মো. সোবেল মিয়া: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর মাধবপুর উপজেলার হরিতলা এলাকার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাকির মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুমার নামাজ শেষে জাকির মিয়া মোটরসাইকেলযোগে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছালে ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply