1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ - Stbanglatv.com
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৯ জুন ) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নামোশংকরবাটি কাটাবাগান জামে মসজিদ এলাকায় জুম্মার নামাজ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, সামাজিক অবক্ষয় ও যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। তারা মাদকের বিস্তার রোধে প্রশাসনকে সহযোগিতা করারও প্রত্যয় ব্যক্ত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি