1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব - Stbanglatv.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫২ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও স্থায়ী রূপ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

সম্প্রতি সংস্কৃতি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক, সামাজিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে একটি আনুষ্ঠানিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন। একই সঙ্গে বন্ধুত্বের প্রতীক হিসেবে বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়।

আলোচনায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহযোগিতার কথাও উঠে আসে। বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এদিকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে কয়েকজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ব্লগার বাংলাদেশ সফর করবেন। তারা বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, সংস্কৃতি ও ফুটবলপ্রেম নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করবেন, যা আর্জেন্টিনার দর্শকদের কাছে তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি