1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আল ফুরকান পাঠাগারের স্থায়ী ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আল ফুরকান পাঠাগারের স্থায়ী ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৫ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদ জামে মসজিদ সংলগ্ন আল ফুরকান পাঠাগারের স্থায়ী ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এ.কে.এম. নাজমুল হুদা এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ফুরকান পাঠাগারের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, মো. জাবের আলী, মো. আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত আল ফুরকান পাঠাগারের স্থায়ী ভবনের নির্মাণকাজের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ছাদ ঢালাইয়ের এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল ফুরকান পাঠাগার এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে। এ পাঠাগার থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে, মানুষ নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হবে এবং সমাজে কল্যাণকর কাজে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ হবে। তারা আশা প্রকাশ করেন, এই পাঠাগার ভবিষ্যতে একটি আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে পাঠাগারের স্থায়ী ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঠাগারের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি