1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ - Stbanglatv.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

অষ্টগ্রামে নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৫ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কালনী নদীর তীর থেকে শফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকালে উপজেলার আব্দুল্লাহপুর নৌকা ঘাট সংলগ্ন কালনী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিক মিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মৃত্যুর রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি