1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিবগঞ্জে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬১ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকার তোয়াখানা মোড় থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কের পূর্ব পাশে তোয়াখানা মোড় এলাকায় অবস্থান করছে।নসংবাদের সত্যতা যাচাই শেষে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত শার্টের বুক পকেটে থাকা একটি পলিথিন প্যাকেট থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি