1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮ Time View

 

শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া।

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের চিরুনি অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় ৩ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে আজ ১৮ জুন ২০২৬ তারিখে থানা পুলিশের এক প্রেস রিলিজে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামিরা:

১. তারেক মিয়া (২৬): পিতা- অফিজ উদ্দিন, সাং- তেলিকান্দি, ইউপি- পাকশিমুল, সরাইল। তার বিরুদ্ধে সরাইল থানার মামলা নং- ২৬ (তারিখ: ১৭/০৬/২৬ইং) রয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) বিপ্লব কুমার সিংহ।

২. মোঃ ইসমাইল মিয়া (৪১): পিতা- মৃত কিরম আলী, মাতা- ছালেহা খাতুন, সাং- অরুয়াইল, সরাইল। তার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের মামলা (নং- ০৭, তারিখ: ০৫/১১/২২ইং) রয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার।

৩. আরমান মিয়া (৩২): পিতা- আঃ হান্নান, সাং- ঘানিয়া, ইউপি- কালিকচ্ছ, সরাইল। তার বিরুদ্ধে সরাইল থানার মামলা নং- ২৭ (তারিখ: ১৭/০৬/২৬ইং) রয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ইউনুছ মিয়া।

পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামিরা:

১. জুনাঈদ চৌধুরী: পিতা- বাবুল চৌধুরী, সাং- আখিতারা, সরাইল। (সিআর মামলা নং- ১৯৫/১৯)। তামিলকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন।

২. সাগর দাস: পিতা- নৃপেন্দ্র দাস, সাং- অরুয়াইল, সরাইল। (সিআর মামলা নং- ১৭৪/২৬)। তামিলকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) টিপু সুলতান।

পুলিশ জানিয়েছে, সরাইল থানা এলাকায় অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি