
মোহাম্মদ রাসেল: ইটনা- মিটামইন-অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহিলা ও চরপাড়া গ্রাম সংলগ্ন হাওরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা মৎস্য দপ্তর, ইটনার উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় ১ হাজার ৮০০ মিটার দৈর্ঘ্যের ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে উপস্থিত স্থানীয় জনগণকে চায়না জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস বলেন, “চায়না দুয়ারীসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন হচ্ছে, যা প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলকে আইন মেনে বৈধ উপায়ে মাছ আহরণের আহ্বান জানানো হচ্ছে।”
© All rights reserved © 2023
Leave a Reply