
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা আদাবর ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আবেদনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর আগে একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও পরবর্তীতে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখে। পরে আরও দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন তিনি।
সাম্প্রতিক আদেশে ওই দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপাতত স্থগিত করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।
© All rights reserved © 2023
Leave a Reply