1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ Time View

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

 

নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া পশ্চিমপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট ও আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য কামরুল শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগকারী আবদার সরদার (৪৮), পিতা মৃত সলেমান সরদার, ডুমুরিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কামরুল শেখের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। প্রায় দুই মাস আগে একই বিষয়কে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও বিরোধের জের ধরে তাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে কামরুল শেখের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করে। এ সময় হাফিজুর সরদার (৬৫) বাধা দিলে তাকে গালিগালাজ করা হয়। পরে আবদার সরদার এগিয়ে এলে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

আবদার সরদারের দাবি, হামলাকারীরা রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। এ সময় তার স্ত্রীসহ আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা তাদের টিনের ঘর ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, হামলার একপর্যায়ে ঘরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল শেখের কাছে হামলার বিষয় জানতে চাইলে,তিনি হামলা ভাংচুরের বিষয় এড়িয়ে যান এবং নিজেদের আহতদের কথা বলেন,মাদক ব্যবসার অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করেন।

নড়াগাতী থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি