1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন ভুইয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

তাড়াইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন ভুইয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঁইয়া চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় তাড়াইল বাজার এলএসডি রোড জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র প্রবীণ নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান মাস্টার, সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, জেলা পরিষদের সাবেক সদস্য একেএস জামান সম্রাট, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, তাড়াইল পল্লী বিদ্যুৎ-এর সাবেক সভাপতি ফরিদুজ্জামান বাদল, রাশেদুজ্জামান ফুল মিয়া, সাবেক মেম্বার আলাল উদ্দিন আলাল, তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোতাহার উদ্দিন খান, রহমত আলী, আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী নজরুল হক (নান্নু)সহ আরও অনেকে।

 

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। বক্তারা আরও বলেন, তার মতো ত্যাগী ও আদর্শবান নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

পরিশেষে, জাতীয় পার্টির মৃত সকল নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি