
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে তেহরান ১০ দফা শর্ত উপস্থাপন করেছে এবং তাদের ভাষ্য মতে, এসব শর্ত মেনে নিতে ওয়াশিংটন বাধ্য হয়েছে।
ইরানিয়ান ইসলামিক রিপাবলিক ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বহাল রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার।
এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও প্রস্তাব বাতিল, সংঘাতজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও অন্তর্ভুক্ত রয়েছে। লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও শর্ত তালিকায় উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পারস্য উপসাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আলোচনার সময় ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও তুলে ধরা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply