
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত করে নতুন করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
নতুন ১১ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে। কমিটিতে তার সঙ্গে রয়েছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান।
কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।
এছাড়া বিভিন্ন খাতের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সৈয়দ ইব্রাহীম আহমদ, তরুণ রাজনীতিবিদ ও লেখক ইসরাফিল খসরু এবং ব্যবসায়ী মির্জা ইয়াসির আব্বাস।
অন্য সদস্যদের মধ্যে আছেন ক্রীড়া সংগঠক ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু। পাশাপাশি ব্যবসায়ী ও ব্যাংক খাতের প্রতিনিধি তানজিল চৌধুরী এবং করপোরেট ব্যক্তিত্ব মির্জা সালমান ইস্পাহানি-ও এই কমিটিতে স্থান পেয়েছেন।
নতুন এই অ্যাডহক কমিটি বিসিবির কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত
© All rights reserved © 2023
Leave a Reply