1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা - Stbanglatv.com
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ইটনায় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

 

মোহাম্মদ রাসেল:(ইটনা) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম  সাদ্দাম।

 

বিশেষ অতিথি ছিলেন,  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইসমুক ইসলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, এবং  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন।

 

জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ -৪ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ।

এ সময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদশ,সুশাসনের বাংলাদেশ, দেশের বর্তমান প্রেক্ষাপটে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা অপরিসীম। আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।তিনি আরো বলেন আরো একটি দল আছে তারা শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি ,খুন,চিনতাই করে। এদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি