1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাদান ও শিক্ষা উপকরণ প্রদান  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

পবিপ্রবিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাদান ও শিক্ষা উপকরণ প্রদান 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৬৬ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা দান ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল ১১টায় কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “ঘাসফুল” এর আয়োজনে এবং এলজি ইলেকট্রনিক্স এর আর্থিক অনুদানে এ সহায়তা প্রদান করা হয়। এলজি অ্যাম্বাসেডর প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেনারেল ম্যানেজার এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও সৃজনী বিদ্যা নিকেতনের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এলজি ইলেকট্রনিক্স এর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ রেহান উদ্দিন রানা ও ঘাসফুল এর সভাপতি ফারিহা তাসনিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘাসফুল এর শিক্ষক নাফিয়া নাওয়ার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ঘাসফুল সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সৃজনী বিদ্যা নিকেতনের বিভিন্ন সুবিধা সম্বলিত এলজি আধুনিক ক্লাসরুম উদ্বোধন করা হয়। উল্লেখ্য ২০১১সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন “ঘাসফুল”সুবিধা বঞ্চিত শিশু, কিশোরদের শিক্ষাদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি