1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেলকা বাজার নৌ-ঘাট কুলি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বেলকা বাজার নৌ-ঘাট কুলি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার নৌ-ঘাট কুলি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে বেলকা বাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেলকা ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি আবুল হাসান মোহাম্মদ নয়া মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বদরুল আমিন, উপজেলা শাখার উপদেষ্টা মো. সামিউল ইসলাম, ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা শাখার সেক্রেটারি মো. হারুন অর রশিদ, বেলকা ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা একেএম নাজমুল হুদা এবং মাওলানা মো. ওয়াহিদুজ্জামান মিয়া।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলকা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. গোলাম রাব্বানী মোক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মো. মেহেদী হাসান আনারুল।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, দায়িত্ব ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ইসলামে শ্রমিকদের মর্যাদা, অধিকার এবং মালিক-শ্রমিকের পারস্পরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শ্রমিকদের ঐক্য, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বেলকা বাজার নৌ-ঘাট কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি