1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে স্বল্প পরিসরে জন্মাষ্টমী পালন ও বন্যার্তদের অর্থ সহায়তা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

পবিপ্রবিতে স্বল্প পরিসরে জন্মাষ্টমী পালন ও বন্যার্তদের অর্থ সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

 

জেলা প্রতিনিধি(পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী সীমিত পরিসরে পালিত এবং বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (২৬আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন মাঠে এ পূজা উদযাপন করা হয়। শুরুতে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা করা হয়। প্রার্থনায় দেশের সকল ধর্ম বর্নের মানুষ মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার এবং দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলের স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় জন্মাষ্টমী পালনের জন্য সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে খরচ কমিয়ে তারা ১৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে জমা দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. এস হেমায়েত জাহানের নিকট হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি