1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে বিএনপি নেতা বাবু খান ও রুবেলের মুক্তি। দোহাজারী পৌরসদরে সংবর্ধনা। - Stbanglatv.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

চন্দনাইশে বিএনপি নেতা বাবু খান ও রুবেলের মুক্তি। দোহাজারী পৌরসদরে সংবর্ধনা।

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৫৮ Time View

 

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আবিদুর রহমান বাবুল

বিএনপি নেতা বাবু খানের ও মোঃ রুবেল কারামুক্তিতে দোহাজারী পৌরসদরে বিএনপির উদ্যেগে বাবু খান ও রুবেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দোহাজারী পৌরসদরে হাজারী শপিং সেন্টারে এই সংবর্ধনা আয়োজন করা হয়। সংবধীর্ত বিএনপি নেতা বাবু খান সমবর্ধনা স্থলে পৌছালে বিএনপির নেতা কর্মীদের মুহুর্মুহুর্ স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতা কর্মীরা ফুলের মালা বাবু খানের গলায় দিয়ে তাকে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাজারী পৌরসভার বিএনপির আহবায়ক কামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মাহবুব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— দক্ষিণ জেলা শ্রমিক দলের নেতা আবদুস সাত্তার সানি, বিএনপি নেতা এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, দোহাজারী পৌরসভার সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ ফয়েজ উদ্দীন, বিএনপি নেতা জামাল উদ্দিন, যুবদল সভাপতি ইফতেখার উদ্দিন সুমন। বিএনপি নেতা কামাল উদ্দীন, আমির হোসেন, জামাল খান, শাহ্ জাহান, মোহাম্মদ নাছির, মোহাম্মদ ইউসুফ, আনোয়ার খান, মোহাম্মদ নাছির উদ্দিন, ভূট্টো খান, লালু, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, তৌহিদ, আজিজ, হিরু ও ওয়াসিম প্রমুখ। সভায় বক্তাগণ বলেন— দীর্ঘসময় ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তে সম্পৃক্ত আছি। বহু অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা দেওয়ার পরও আমরা দল ছেড়ে যায় নি। বিএনপি একটি আদর্শবাদী দল। বিএনপি’র আদর্শ বুকে ধারণ করে ভবিষ্যতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সমবর্ধীত বিএনপি নেতা বাবু খান বলেন ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বহুবার জেল খেটেছি। হামলা, অত্যাচার, নির্যাতনের স্বীকার হয়েছি। তারপরও আপনাদের ভালোবাসা বিএনপি’র আদর্শ ত্যাগ করে অন্য কোনো দলে যায় নি। ভবিষ্যতেও আপনাদের সাথে কােঁধ কাঁধ রেখে, হাতে হাত রেখে বিএনপি রাজনীতি করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি