1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেশে সাড়ে চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে: শিমুল বিশ্বাস - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দেশে সাড়ে চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে: শিমুল বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

বাংলাদেশে এই মুহূর্তে প্রায় সাড়ে চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়ে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে শিমুল বিশ্বাস বলেন, দেশের মানুষের এমন পরিস্থিতি হওয়া উচিত ছিল না যে, ন্যায্য মজুরির জন্য তাদের আন্দোলন-সংগ্রাম করতে হবে কিংবা ক্ষুধার তাড়নায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। মজুরির জন্য শ্রমিকদের লড়াই করতে হতো না, কাউকে ক্ষুধার জন্য কিছু করতে হতো না—এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এটিই যেন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তারপরও এ দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারেনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ গার্মেন্টস শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি