1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সিসিডিবির ভ্যাকসিনেশন ক্যাম্প, টিকা পেল ১৫০ গরু ও ২১০ ছাগল - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সিসিডিবির ভ্যাকসিনেশন ক্যাম্প, টিকা পেল ১৫০ গরু ও ২১০ ছাগল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১৫০টি গরুকে তড়কা রোগের প্রতিষেধক টিকা এবং ২১০টি ছাগলকে ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার নাচোল ইউনিয়নের কন্যানগর গ্রামের কৃষ্ণচূড়া মহিলা সমবায় সমিতি লিমিটেড প্রাঙ্গণে উপজেলা নেটওয়ার্ক কমিটি, নাচোলের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং সিসিডিবি-সিপিআরপি। ক্যাম্পে গবাদিপশুকে টিকা ও ভিটামিন ইনজেকশন প্রদানের পাশাপাশি খামারি ও গৃহস্থদের পশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহমদ ইকবাল, ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহজাহান আলী, উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী শেফালী বেগম, সিসিডিবির প্রোগ্রাম অফিসার লিটন বাড়ৈ, সমাজ সংগঠক সেবক কান্তি বিশ্বাস ও সুবল কিস্কু। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পাঁচজন এআই টেকনিশিয়ান, নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ, ফোরামকর্মী, স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গবাদিপশুর রোগ প্রতিরোধ, খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি