
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ ওয়াহেদপুর ও রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে একই গ্রামের পৃথক স্থানে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করে রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
© All rights reserved © 2026
Leave a Reply