1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ ও মরিয়ম নেসার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক লতিফা হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান ও বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি মো. সেলিম রেজা।
এ বছর বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির ১৬২ জন শিক্ষার্থীকে বিদায় জানানো হয়। পাশাপাশি কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জনকারী ৫২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৮০ জন শিক্ষার্থীর হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “আজকের এই বিদায় অনুষ্ঠান কোনো বন্ধুত্বের বিদায় নয়। বড় ডিগ্রি অর্জনের চেয়েও বড় কথা হলো একজন ভালো ও মানবিক মানুষ হওয়া। কঠোর পরিশ্রম ও সততাই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে।”অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ, উচ্ছ্বাস ও বিদায়ের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি