1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের নতুন পুলিশ সুপার মো. তোহিদুল আরিফ, জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যাশা - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নড়াইলের নতুন পুলিশ সুপার মো. তোহিদুল আরিফ, জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যাশা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইল জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. তোহিদুল আরিফকে আন্তরিক স্বাগতম ও অভিনন্দন জানিয়েছেন জেলার সচেতন মহল। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলার মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

জেলাবাসীর প্রত্যাশা, তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে নড়াইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং অপরাধীরা যেন আইনের আওতায় আসেন, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন নতুন পুলিশ সুপার।

নড়াইলবাসী আশা করেন, তাঁর দায়িত্বকাল শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

নবনিযুক্ত পুলিশ সুপার মো. তোহিদুল আরিফের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি