1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাভার বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, জমি দখলের দাবি অস্বীকার সাইফুলের - Stbanglatv.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সাভার বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, জমি দখলের দাবি অস্বীকার সাইফুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

বিএনপির নাম ব্যবহার করে একটি মহল সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলের সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাইফুল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাইফুদ্দিন সাইফুল বলেন, বিএনপির নামধারী কিছু ব্যক্তি, যাঁদের মধ্যে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি দাবি করেন, তাঁরা পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি কখনো দেড়শ বিঘা জমি দখল করেননি বলেও স্পষ্টভাবে দাবি করেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিএনপির রাজনীতি করার কারণে তাঁকে বিভিন্ন ধরনের জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। অথচ বর্তমানে একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপবাদ ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে সাইফুদ্দিন সাইফুল বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি