
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের মধ্যে ২৭ বোতল চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ রয়েছে। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ২৭ বোতল চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও সব ধরনের অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
© All rights reserved © 2026
Leave a Reply