1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ - Stbanglatv.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জুমার নামাজের পর মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর ) দুপুর ১টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শাহীবাগ সার্কিট হাউস মোড় জামে মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদকের কুফল, মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকার করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কোনো তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদেরও সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।” মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি