1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় ইমামদের নিয়ে বাল্যবিবাহ-ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়, - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

লোহাগড়ায় ইমামদের নিয়ে বাল্যবিবাহ-ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

মসজিদ থেকে সচেতনতার ডাক
ইউএনও মুস্তাফিজ

মোঃ সবুজ সরদার লোহাগড়া নড়াইল প্রতিনিধি ে

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার, নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের নিজ উদ্যোগে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সামাজিক অস্থিরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লোহাগড়ায় উপজেলার ২ শতাধিক ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউএনও কার্যালয়ের সিএ-২ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। লেখাপড়া বন্ধ হয়ে যায়, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, পরিবারে অশান্তি তৈরি হয়। তাই বাল্যবিবাহ ঠেকাতে শুধু প্রশাসন নয়, ইমামদের ভূমিকাই সবচেয়ে বড়। জুমার খুতবায়, ওয়াজে, গ্রামের বৈঠকে আপনারা মানুষকে বোঝালে সমাজ বদলাবে।
তিনি আরও বলেন, ইভটিজিংয়ের কারণে অনেক মেয়ে স্কুল ছেড়ে দিচ্ছে। এটা বন্ধ করতে হবে। রাস্তায়, স্কুলের সামনে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মাদকও পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে।পরিবারের প্রতি সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, সন্তান কোথায় কি করছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার সন্তান মাদক গ্রহণ করছে কিনা সেটা জানতে হবে। আপনারা মসজিদের ইমাম আপনারা যদি ৫ ওয়াক্ত নামাজের সময় ও জুম্মার নামাজে বয়ান দেন তাহলে এসব কর্মকান্ড প্রতিরোধ করা সম্ভব।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক — এ তিনটি অপরাধের খবর পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। কিন্তু খবরটা সবার আগে আসতে হবে। ইমাম সাহেবরা সমাজের সম্মানিত ব্যক্তি, আপনাদের কাছে মানুষ তথ্য দেয়। আপনারা তথ্য দিলে আমরা অপরাধীকে আইনের আওতায় আনতে পারব।
তিনি বলেন, কোনো ইমাম যেন বাল্যবিবাহের নিকাহ না পড়ান, সেদিকে খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহ পড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। সমাজে যদি কোন দূর্ঘটনা তারা অবশ্যই আপনাদের আত্মীয়-স্বজন তাই আপনারা সমাজটাকে পরিবর্তন করতে পারেন। সচেতন ইমামই পারে একটি নিরাপদ লোহাগড়া গড়তে।
সভায় উপস্থিত ইমামরা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি