1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে ৪ পিস ইয়াবাসহ আটক, যুবকের ১ বছরের সশ্রম কারাদণ্ড - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নড়াইলে ৪ পিস ইয়াবাসহ আটক, যুবকের ১ বছরের সশ্রম কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ সবুজ মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আটক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ১০ মিনিটের দিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ টিটু আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নড়াইল সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামে নড়াইল সিটি কলেজের মূল ফটকের সামনে পাকা রাস্তা থেকে সবুজ মোল্লাকে আটক করা হয়। তিনি মহিষখোলা গ্রামের মোঃ আহম্মদ মোল্লার ছেলে। আটকের সময় তাঁর কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে আটক সবুজ মোল্লাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এ অভিযান পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি