1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান, ৯ আসামি গ্রেপ্তার - Stbanglatv.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান, ৯ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন নিয়মিত মামলার ৮ আসামি এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আরও একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে চন্দনাইশ থানার সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন ধারায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজুল ইসলাম (৫৩), নুরুল আমিন (৩৮), ইসপাতুল ইসলাম আকের প্রকাশ আলভি (২০), মো. আরাফাত ইসলাম (২০), আরাফাতুল ইসলাম ওরফে জিসান (২২), শাহরিয়া হোসেন ওরফে মিজবা (২০), মো. তারিকুল নেওয়াজ (২২) এবং নাইমুল ইসলাম (২০)।
এদিকে, মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির সময় মো. ইলিয়াস (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মোবাইল কোর্ট মামলায় ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার সিরাজুল ইসলাম ও নুরুল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারাসহ বিভিন্ন অভিযোগে মামলা চলমান রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত ৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি