1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - Stbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আব্বাস উদ্দিন:সরাইল প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেল ও সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সন্মানিত সদস্য, সরাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার।

শোভাযাত্রার অগ্রভাগে শতাধিক মোটরসাইকেল এবং পেছনে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে ঢাকঢোলের বাদ্য বাজিয়ে সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
পরে শোভাযাত্রাটি সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সন্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এছাড়াও বক্তব্য রাখেন সরাইল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল,, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সভাপতি জামাল লষ্কর, জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক আব্বাসউদ্দীন, আব্দুল বারিক, যুবদল নেতা সাইফুল, দেলোয়ার হোসেন মিন্টো,সোহাগ,কামাল খন্দকার, মোখলেছুর রহমান, ম্রমূখ।
বক্তব্য শেষে দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়। বক্তারা দিবসটির তাৎপর্য স্মরণ করে জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সরাইলে এ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি