1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার - Stbanglatv.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১০ গ্রাম কথিত হেরোইনসহ সাজেমান আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটে উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামের নাজমুল হকের (২৫) মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই মো. আলমগীর কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় সাজেমান আলীকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার সাজেমান আলী গোমস্তাপুর উপজেলার চৌডালা দিয়াড়পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি