
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে উপস্থিত হন।
তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব মোঃ সগীর মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ শরীফ, সাংগঠনিক সম্পাদক এস.কে স্বাধীন শেখ রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক সানাউল্লাহ শামীম, ৩ নং ধলা ইউনিয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া ৫ নম্বর দামিহা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হক মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply