1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম - Stbanglatv.com
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

 

বিজয় চৌধুরী, ঢাকা প্রতিনিধি

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি আজ শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

 

পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দায়িত্ব গ্রহণের পর দেশের সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্রসীমার সার্বভৌমত্ব এবং সুনীল অর্থনীতির সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

এ লক্ষ্য বাস্তবায়নে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার প্রযুক্তিসহ সর্বাধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নৌবাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর বাহিনীতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, উপকূলীয় নিরাপত্তা জোরদার এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা সুসংহত করতে কার্যকর নেতৃত্ব প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি