
আবিদুর রহমান বাবুল,স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে দোহাজারী তদন্ত কেন্দ্র ও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৫টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে ১০৪ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় আবদুল মানিক (৩৭) এবং শহিদুল ইসলাম ওরফে তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় চন্দনাইশ থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানার মামলা নম্বর-১৬, জিআর-১৩০, তারিখ ২৫ আগস্ট ২০২৬।
পরে গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply