1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর হত্যা: ঢাকা থেকে ভাড়া করা ৩ খুনি গ্রেফতার, বলছে পুলিশ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর হত্যা: ঢাকা থেকে ভাড়া করা ৩ খুনি গ্রেফতার, বলছে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৭ Time View

 

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া তিনজনই ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে এস এম জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহত হাদিস চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—হেলাল (পিতা: মৃত সুলতান, গ্রাম: চালিতাবুনিয়া, উপজেলা: বামনা, জেলা: বরগুনা), মহিউদ্দিন এবং জাকির। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভাড়াটে অপরাধী চক্রের সদস্য। তবে হত্যার নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি