1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

নাচোলে পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও পাঠাগারের হলরুমে নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল পৌর জাতীয় পার্টির সভাপতি হাফিজুর রহমান হাফিজ। সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান হাফিজ বলেন, পল্লীবন্ধু এইচ এম এরশাদ ছিলেন দেশের উন্নয়ন, পল্লীর মানুষের কল্যাণ এবং জনমুখী রাজনীতির প্রতীক। তিনি উপজেলা ব্যবস্থা প্রবর্তন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও জনসেবায় উদ্বুদ্ধ করবে। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে এইচ এম এরশাদ ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। দেশের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নাচোল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজগার আলী বলেন, পল্লীবন্ধু ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ জনপদের উন্নয়ন ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে তাঁর অবদান আজও মানুষের কাছে স্মরণীয়।

বক্তারা আরও বলেন, ১৯৮৬ সালে এইচ এম এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু দলটির চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেন। ২০১৯ সালের ১৪ জুলাই তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তবে তাঁর কর্ম, আদর্শ ও উন্নয়ন দর্শন দেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজগার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আলহাজ আবু সাঈদ, নাচোল সদর ইউনিয়নের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, কসবা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (মইজুল), জাতীয় পার্টির নেতা তরিকুল ইসলাম মুহুরিলসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা। শেষে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাচোল নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. নেজাম উদ্দিন। দোয়া শেষে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি