1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে ছাত্রশিবির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ছাত্রশিবির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ Time View

 

 

মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

 

ফাইনাল খেলায় তিস্তা বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং পাঁচপীর বাজার ফুটবল একাদশ মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস এ লড়াইয়ে শেষ পর্যন্ত পাঁচপীর বাজার ফুটবল একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইউসুফ আল-কারযাভী। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও সমাজ ও দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করতে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ এবং রানার্সআপ তিস্তা বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি