
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে। আসনের অন্তর্ভুক্ত কালিয়া উপজেলা, নড়াগাতী থানা এবং নড়াইল সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি নিষ্কাশনসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি চলমান রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। স্থানীয় জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচনী এলাকার প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি। মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
সাধারণ মানুষের মতামত, গত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারে ১৭ বছরে এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। এবার এই জনপদের রুপকার মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের কাছে দাবী যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাসহ অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply