1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার - Stbanglatv.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২ Time View

 

হাকিমপুর উপজেলা প্রতিনিধি,মোঃ ওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ টাফেন্ডাডল ট্যাবলেট সহ ৫ পুরুষ ও নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার ২৭ জুন দিবাগত রাতে পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জনকে নারীকে গ্রেফতার করে নিয়ে আসে।

আজ রবিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার কাঁকড়াপালি (বটতলী) এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে বেলাল হোসেন (৪৯), শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের নবির উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩৫), পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে ভূট্টু মিয়া (৫৭), দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার আশরাফ আলীর ছেলে আবেদ আলী (৪৮) ও থানার বানিয়াল গ্রামের রহমত ফকির এর মেয়ে মোছাঃ রোমেনা বেগম (৩৭)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, হাকিমপুর হিলি থানাকে মাদক মুক্ত করতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদকদ্রব্য সহ আসামিকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ২৭ জুন রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার আসামীদের মধ্যে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন। হাকিমপুর থানার মামলা নং ২৯/২৬, আশরাফ আলী রাজশাহী পুটিয়া থানা মামলা ৩৪/২০, বিশেষ ক্ষমতা আইনে মোছাঃ রোমেনা বেগম। ঘোড়াঘাট থানা মামলা নং ১৮। এছাড়া মোঃ ভূট্টু মিয়া কে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকা থেকে ২০ পিচ টাফেন্ডাডল ট্যাবলেট ও মোঃ লিটন মিয়াকে ১০০ পিচ টাফেন্ডাডল ট্যাবলেট সহ পৌর শহরের রাজধানী মোড় থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি