1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ৩৩ হাজার ৩৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান - Stbanglatv.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন

হোসেনপুরে ৩৩ হাজার ৩৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০ Time View

 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৩৩ হাজার ৩৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইয়াসিন হাসিব খান, মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল্লাহ, ডা. আনিকা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার ১টি স্থায়ী ও ১৪৫টি অস্থায়ী কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে এবং ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে এটি শিশুমৃত্যুর হার কমাতেও সহায়ক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা অভিভাবকদের উদ্দেশে বলেন, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা প্রয়োজন। তিনি সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি