1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিরসরাইয়ে মোবাইল কোর্টের অভিযান অটো রাইস মিলে পুরাতন চাল পলিশ ও সরকারি খাদ্যবস্তা কেনাবেচার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা - Stbanglatv.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন

মিরসরাইয়ে মোবাইল কোর্টের অভিযান অটো রাইস মিলে পুরাতন চাল পলিশ ও সরকারি খাদ্যবস্তা কেনাবেচার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০ Time View

 

মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌর এলাকার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত একটি অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। পুরাতন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পলিশ করে বাজারজাতকরণ এবং সরকারি খাদ্য গুদামের বস্তা ক্রয়-বিক্রয়ের অভিযোগে এ জরিমানা করা হয়।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের-এর নেতৃত্বে মিরসরাই পৌরসভার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত এম এস ইয়াকুব অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলস-এ এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিলের গুদাম ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি পুরাতন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য আধুনিক পদ্ধতিতে পলিশ করে নতুন চালের সঙ্গে মিশিয়ে বাজারজাত করছিল। এছাড়া বিভিন্ন খাদ্যপণ্যের সঙ্গে নিম্নমানের চাল মিশিয়ে বিক্রিরও প্রমাণ পাওয়া যায়, যা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

অভিযানে আরও দেখা যায়, খাদ্য অধিদপ্তরের বিতরণকৃত সরকারি সিল ও চিহ্নযুক্ত বস্তা ছাড়া সরকারি গুদামের খাদ্যদ্রব্য ভর্তি বস্তা অবৈধভাবে ক্রয়-বিক্রয় করা হচ্ছিল। এসব কার্যক্রম খাদ্য নিরাপত্তা ও সরকারি খাদ্য ব্যবস্থাপনার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়।

এসব অপরাধে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩-এর তফসিলভুক্ত ধারা ৫ ও ৬ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ শাহজাহান (সাং- লতিফপুর, বেগমগঞ্জ, নোয়াখালী)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। যারা নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বাজারজাত করে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বন্ধে এবং সরকারি খাদ্যসামগ্রী ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানের প্রশংসা করে বলেন, খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়ম রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সাধারণ ভোক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আরও বেশি উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি