1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদক, চোরাচালান ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান - Stbanglatv.com
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মাদক, চোরাচালান ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবৈধ মাদক চোরাচালান, কাগজপত্র বিহীন মোটরসাইকেল এবং বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) দিনব্যাপী সদর মডেল থানা, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি, যানবাহন চেকিং এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলায় মাদক, চোরাচালান, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ সকল ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। পুলিশ সুপার আরও বলেন, “পুলিশ জনগণের সেবক। জনগণকে সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চাই। সমাজে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার জেলার পাঁচ উপজেলার থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরাসরি তদারকিতে অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি