1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মনোহরদীতে বজ্রপাতে তিন মাদরাসা,শিক্ষার্থী নিহত, আহত ১ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদরাসা,শিক্ষার্থী নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮ Time View

 

মোঃ মোজাম্মেল হোসেন মনোহরদী নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে| এসময় আরো এক ছাত্র গুরুতর আহত হয়েছে| গত রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে|

 

বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)| তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে| তারা সকলেই উক্ত মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো|

 

শিবপুর উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত্যু অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে|

 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়| এসময় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন| একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে| বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি