1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
করিমগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি এটিএম নিজাম ও সম্পাদক নূর মোহাম্মদ - Stbanglatv.com
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

করিমগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি এটিএম নিজাম ও সম্পাদক নূর মোহাম্মদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪ Time View

 

আরিফুল ইসলাম রিফাত, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী করিমগঞ্জ প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রথিতযশা সাংবাদিক এ টি এম নিজাম সভাপতি, খ্যাতিমান সাংবাদিক নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক এবং শফিক আদনান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আনারুল কবির আনার (সাংগঠনিক সম্পাদক), মামুন উজ্জ্বল (প্রচার ও প্রকাশনা সম্পাদক), শেখ রোমান (কোষাধ্যক্ষ), তন্ময় আলমগীর (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), আব্দুল জলিল (দপ্তর সম্পাদক), জাহাঙ্গীর কবির পলাশ (সাংস্কৃতিক সম্পাদক), মাজহার মান্না (কার্যকরী সদস্য), আল-আমিন (কার্যকরী সদস্য), সারোয়ার হোসেন (কার্যকরী সদস্য) এবং আরিফুল ইসলাম রিফাত (কার্যকরী সদস্য)।

সভায় বক্তারা করিমগঞ্জ প্রেসক্লাবের ঐতিহ্য ও সাংবাদিকতার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটির নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি