
রাবেয়া সুলতানা (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রামগড় শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল-জান্নাত। সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক ও রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা।
সংবর্ধনা পাওয়া শিক্ষকেরা হলেন— গিয়াস উদ্দিন, রুম্রচাই কার্বারী, আজগর আলী, ইদ্রানী দেবী, ফজলুল হক, আবুল খায়ের, ম্রাইগ্য মগ, অরবিন্দ নাথ ও রতন কান্তি মজুমদার।
বক্তারা শিক্ষকদের অবদানের প্রশংসা করে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply