
হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি :
বগুড়া জেলা মোকামতলা উপজেলার দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মোকামতলা ও ময়দানহাট্টা ইউনিয়নের কিছু অংশ নিয়ে নবগঠিত স্বর্ণগ্রাম ইউনিয়নের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় দাড়িদহ বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নতুন ইউনিয়ন বাস্তবায়নের আনন্দ উদযাপন করেন। পরে পথচারী ও উপস্থিত জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই অর্জনের পেছনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বর্ণগ্রাম ইউনিয়নবাসী।
একই সঙ্গে সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিকের অবদানেরও প্রশংসা করা হয়।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে প্রশাসনিক সেবা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply