
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাকুর রহমান জাহিদ। তিনি শিক্ষার্থী ও তরুণদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply