1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা  - Stbanglatv.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি, বন্দর অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। রোববার (১৪ জুন) সোনামসজিদ স্থলবন্দরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সোনামসজিদ স্থলবন্দর দেশের উত্তরাঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং ব্যবসায়ীদের সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন সমস্যা, পণ্য খালাসে জটিলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এছাড়া বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, আমদানি-রপ্তানিকারক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এমপি ড. কেরামত আলী বলেন, সোনামসজিদ স্থলবন্দরকে আরও আধুনিক ও কার্যকর বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও নীতিগত সহায়তা নিশ্চিত হলে সোনামসজিদ স্থলবন্দর দেশের বৈদেশিক বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি